হোম খুলনাবাগেরহাট ফকিরহাট থেকে জেলায় ১১৬ শিক্ষার্থী নতুন কুঁড়ি স্পোর্টসে অংশ গ্রহন করছে

ফকিরহাট থেকে জেলায় ১১৬ শিক্ষার্থী নতুন কুঁড়ি স্পোর্টসে অংশ গ্রহন করছে

কর্তৃক Editor
০ মন্তব্য 64 ভিউজ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাট জেলায় আগামী ২ মে বিকেল ৩টায় বাগেরহাট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর শুভ উদ্বোধন| এই স্পোর্টস-এ ৭টি ইভেন্টে ফকিরহাট উপজেলা থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১১৬ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ গ্রহন করবে বলে উপজেলা শিক্ষা অফিস জানান|
উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামান জানান, ফকিরহাট উপজেলা থেকে ফুটবল খেলার জন্য থাকবে ১২ থেকে ১৪ অনুর্ধ্ব ছাত্র ১৮জন এবং ছাত্রী-১৮জন, ক্রিকেট টুর্নামেন্টে ছাত্র-১৪ জন এবং ছাত্রী-১৪জন, ব্যাডমিন্টন খেলায় ছাত্র-৪ এবং ছাত্রী-৪জন, এ্যাথলেটিক্স-এ ছাত্র-৬জন এবং ছাত্রী-৮জন, কাবাডি খেলায় ১২জন ছাত্র অংশগ্রহন করবে| এছাড়া সাঁতার প্রতিযোগিতায় ছাত্র-৮জন এবং ছাত্রী-৮জন, দাবা খেলায়-ছাত্র-২জন এবং ছাত্রী-২জন অংশগ্রহন করবে|
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: গোলাম মোস্তফা বলেন, নতুন কুঁড়ি স্পোর্টসএর ফকিরহাট কমিটির সভাপতি হলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামান| শিক্সঅতৃীদের দেখভাল ও মনিটরিং এর জন্য থাকবে একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রতন কৃষ্ণ মন্ডল, সহকারী প্রোগ্রামার মো: আলমগীর হোসেন, শিক্ষক শ্যামল চন্দ্র মন্ডল, মো: সুমন শেখসহ অন্যান্যরা|

সম্পর্কিত পোস্ট

মতামত দিন