হোম খুলনাসাতক্ষীরা দেবহাটায় কৃষকের উন্নয়ন ও ক্ষমতায়নে মাঠ দিবস অনুষ্ঠিত

দেবহাটায় কৃষকের উন্নয়ন ও ক্ষমতায়নে মাঠ দিবস অনুষ্ঠিত

কর্তৃক Editor
০ মন্তব্য 78 ভিউজ
আব্দুল্লাহ আল মামুন:
দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নে কৃষকদের জীবনমান উন্নয়ন ও আধুনিক কৃষি প্রযুক্তিতে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এক বর্ণাঢ্য ‘মাঠ দিবস’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল, ২০২৬) সকাল ১০ ঘটিকায় উপজেলার পূর্ব কুলিয়া এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়।
‘কৃষকের উন্নয়ন ও ক্ষমতায়নে উদ্ভাবনী প্রদর্শনী উদ্যোগ’ (ডেমো প্লট) শীর্ষক এই মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলার উপ-সহকারী কৃষি অফিসার মোস্তাক আহমেদ। তিনি কৃষকদের উদ্দেশ্যে বলেন, “সনাতন পদ্ধতির পরিবর্তে আধুনিক ও উদ্ভাবনী কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমেই অধিক ফলন এবং কৃষকের ক্ষমতায়ন নিশ্চিত করা সম্ভব।” তিনি মাঠ পর্যায়ে কৃষকদের যেকোনো কারিগরি সহায়তায় কৃষি অফিসের পাশে থাকার আশ্বাস দেন।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর অর্থায়নে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন-এর বাস্তবায়নে এই কার্যক্রমটি পরিচালিত হচ্ছে। অনুষ্ঠানটি আয়োজন করে দেবহাটা এরিয়া প্রোগ্রাম (সুশীলন)। মূলত ‘ENOUGH’ ক্যাম্পেইনের আওতায় স্থানীয় কৃষকদের ডেমো প্লটের মাধ্যমে হাতে-কলমে শিক্ষা দিতেই এই মাঠ দিবসের আয়োজন।
কর্মসূচিতে সিডিও জ্যোসনা বালা ফ্যাসিলিটেটর রাকেশ মন্ডল, প্রান্ত তরফদার, নিতাই সানা, বিদুৎ গাতীদার, সুনীল সরদার, পাপ্পু গাইন
রনজিত মন্ডল ও আফজাল হোসেনসহ কৃষকরা উপস্থিত ছিলেন।
উপস্থিত কৃষকরা জানান, এ ধরণের মাঠ দিবসের ফলে তারা সরাসরি নতুন কৃষি প্রযুক্তি এবং উন্নত বীজের ব্যবহার সম্পর্কে জানতে পারছেন। প্রদর্শনী প্লটের (ডেমো প্লট) সফলতা দেখে অন্য কৃষকরাও আগামীতে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করার আগ্রহ প্রকাশ করেছেন। অনুষ্ঠান শেষে আয়োজকরা কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং টেকসই কৃষি পদ্ধতি নিয়ে পরামর্শ প্রদান করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন