হোম খুলনাবাগেরহাট মোল্লাহাটে ব্যাপ্টিষ্টে’র নারী ও শিশু নিরাপত্তা বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত 

মোল্লাহাটে ব্যাপ্টিষ্টে’র নারী ও শিশু নিরাপত্তা বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত 

কর্তৃক Editor
০ মন্তব্য 67 ভিউজ
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাটে নারী ও শিশু নিরাপত্তা বিষয়ক এক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) বিকালে ব্যাপ্টিষ্ট এইড বিবিসিএফ মোল্লাহাট শিশু, যুব ও সমাজ উন্নয়ন প্রকল্প এর নিরাপত্তা বিষয়ক এ্যাডভোকেসি কমিটির আয়োজনে, অস্ট্রেলিয়ান এইড এবং ট্রান্সফর্ম এইড- ইন্টারন্যাশনাল এর অর্থায়নে আটজুড়ী ইউনিয়নের দত্তডাঙ্গা গ্রামে উক্ত ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
ক্যাম্পেইন উপলক্ষ্যে আয়োজিত মানববন্ধন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এলাকার শিশু যুব, ভিডিএফ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আটজুড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মিয়া, ইউপি সদস্য মোঃ আইয়ুব আলী মোল্লা, ব্যাপ্টিস্টের উপজেলা ব্যবস্থাপক রিচার্ড স্বপন দাস, মনিটারিং অফিসার ডেভিড স্বপন সাহা, অধিকার সুপারভাইজার নরেন পাহান, শিমন কুমার ত্রিপুরা, কমল সরকার, কোদালিয়া ও আটজুড়ী ইউনিয়ন নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী পুষ্প লতা খান ও শিল্পী মজুমদার প্রমূখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন