হোম খুলনাসাতক্ষীরা দেবহাটায় ১০ ফুটের খাল পুনঃখনন কাজের উদ্বোধন

দেবহাটায় ১০ ফুটের খাল পুনঃখনন কাজের উদ্বোধন

কর্তৃক Editor
০ মন্তব্য 59 ভিউজ
আব্দুল্লাহ আল মামুন:
দেবহাটা উপজেলায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর উদ্যোগে দেবহাটা উপজেলার ঘলঘলিয়া গ্রামে ১০ ফুট প্রশস্ত একটি খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৩ এপ্রিল ২০২৬) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের মাননীয় সংসদ সদস্য মুহাম্মদ আব্দুল খালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম এবং উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলামসহ বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা।উপজেলা প্রশাসন, দেবহাটা এবং বিএডিসি (সেচ), সাতক্ষীরার যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির মাধ্যমে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ও কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন