হোম খুলনাবাগেরহাট ফকিরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা

ফকিরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা

কর্তৃক Editor
০ মন্তব্য 61 ভিউজ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
“স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাটে বিশ্ব ¯^াস্থ্য দিবস পালিত হয়েছে| এ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়|
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে র‌্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়| পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়|
এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: আসাদুজ্জামান সাগর| উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর দেবরাজ মিত্রের সঞ্চালনায় এসয় অন্যান্যদের মধ্যে আবাসিক মেডিকেল অফিসার সরদার তানভীর আহম্মদ, ডা: শাওন কুমার দাশ, ডা: শিমুল হোসেন, ডা: শিবলী নোমান, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির ম্যানেজার আব্দুল্লা আল-মামুন, এমটিইপিএ মো: কামাল হোসেনসহ বিভিন্ন মেডিকেল অফিসার, নার্স ও স্বাস্থ্য কর্মী উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন