হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরার দেবহাটায় ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল এক কৃষকের

সাতক্ষীরার দেবহাটায় ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল এক কৃষকের

কর্তৃক Editor
০ মন্তব্য 82 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরার দেবহাটা উপজেলার চাঁদপুর গ্রামে ইঁদুর মারার জন্য পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে সুবোধ মন্ডল নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে| শনিবার রাতে ধানক্ষেত থেকে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনাটি ঘটে|
নিহত সুবোধ মন্ডল (৬০) ওই গ্রামের ধীরেন্দ্র মন্ডলের ছেলে|
স্থানীয়রা জানান, বোরো ধানের ক্ষেতে ইঁদুরের উপদ্রব কমাতে ক্ষেতের চারপাশে চিকন জিআই তার এর বৈদ্যুতিক সংযোগ দিয়ে রেখেছিলেন স্থানীয় কৃষকরা| শনিবার রাতে সুবোধ মন্ডল ও তার ছোট ভাই একসাথে তাদের ধানক্ষেত পরিদর্শনে যান| পরিদর্শন শেষে বাড়ি ফেরার পথে ছোট ভাই কিছুটা সামনে এগিয়ে যান| বেশ কিছুদূর যাওয়ার পর পেছন ফিরে বড় ভাইকে দেখতে না পেয়ে তিনি পুনরায় ক্ষেতের দিকে ফিরে আসেন| সেখানে গিয়ে তিনি দেখতে পান, বড় ভাই সুবোধ মন্ডল বিদ্যুতায়িত হয়ে অচেতন অবস্থায় পড়ে আছেন| দ্রুত উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে তিনি মৃত ঘোষণা করা হয়|
নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন| তিনি এসময় এ ধরনের ঝুকিপূর্ণ পদ্ধতি ব্যবহার না করার জন্য কৃষকদের কাছে অনুরোধ জানান|

সম্পর্কিত পোস্ট

মতামত দিন