হোম খুলনাসাতক্ষীরা মুক্তিপণ দিয়ে লোকালয়ে ফিরেছেন সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ হতে অপহৃত ৬ জেলে

মুক্তিপণ দিয়ে লোকালয়ে ফিরেছেন সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ হতে অপহৃত ৬ জেলে

কর্তৃক Editor
০ মন্তব্য 64 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

মুক্তিপণের দাবিতে সুন্দরবনে জলদস্যুদের হাতে অপহরণের শিকার ১০ জেলের মধ্যে ছয়জন জিম্মিদশা থেকে মুক্তি পেয়ে বাড়িতে ফিরেছে। শুক্রবার দিবাগত রাতে আনারুল, ইমরান ও সুশান্ত এবং একদিন আগে সাদ্দাম, ইউনুস আলী ও সাইফুল ইসলাম বাড়িতে ফিরে আসে। এর আগে অপহরণের শিকার এসব জেলেদের পরিবারের সদস্যরা জলদস্যুদের দাবিকৃত মুক্তিপণের টাকা পরিশোধ করে।
উল্লেখ্য গত ৩০ মার্চ সুন্দরবনের চুনকুড়ি, মালঞ্চ এবং মামুন্দো নদী থেকে ‘ডন’ ও ‘আলিফ ওরফে আলিম’ বাহিনীর পরিচয়ে অপর চার জেলের সাথে তাদেরকে অপহরণ করা হয়।
ফিরে আসা জেলে ও তাদের স্বজনরা জানিয়েছে সাদ্দামের মুক্তিপণ বাবদ ৪০ হাজার, আনারুল, সুশান্ত এবং ইমরাণের জন্য মাথাপিছু ৩৫ হাজার টাকা পরিশোধ করতে হয়েছে। এছাড়া ইউনুস আলী ও সাইফুল ইসলামের জন্য মাথাপিছু ২৫ হাজার টাকা গুনতে হয়েছে। তবে এনামুল ও হযরতসহ চার জেলের এখনো কোন খোঁজ মেলেনি।
এদিকে নাম প্রকাশ না করার শর্তে সুন্দরবনে যাতায়াতকারী জেলেরা দাবি করেছে ১ এপ্রিল বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম সুন্দরবনকে দস্যুমুক্ত করার নির্দেশনা দেন। তার নির্দেশনার পর র‌্যাব, কোস্টগার্ড, বিজিবি ও পুলিশ তৎপর হওয়ার কারনে জলদস্যুরা অপহৃত অপর জেলেদের নিয়ে নিচের দিকে নেমে গেছে।
এবিষয়ে সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালীনি স্টেশন অফিসার মোঃ ফজলুল হক জানান অপহরণ কিংবা ফিরে আসার বিষয়ে ভুক্তোভোগী জেলেদের পরিবারের পক্ষ থেকে তাদেরকে কিছু জানানো হয়নি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন