হোম খুলনাসাতক্ষীরা দেবহাটার সখিপুরে লক্ষ টাকার ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত 

দেবহাটার সখিপুরে লক্ষ টাকার ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত 

কর্তৃক Editor
০ মন্তব্য 60 ভিউজ
আব্দুল্লাহ আল মামুন:
দেবহাটা উপজেলার সখিপুর মিতালী সংঘের আয়োজনে ৩রা এপ্রিল শুক্রবার বিকাল ৪ টায় উত্তর সখিপুর পিলের মাঠ প্রঙ্গনে লক্ষ টাকার ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সেমিফাইনাল খেলায় দক্ষিণ পারুলিয়া আলম ক্রিকেট একাদশকে হারিয়ে ফাইনালে ওঠে খেজুরবাড়িয়া ইয়াং স্টার ক্রিকেট একাদশ। অপর খেলায় পারুলিয়া পল্লী উন্নয়ন সমিতি ক্রিকেট একাদশ কে হারিয়ে ফাইনালে ওঠে আল্লাহ দান মটরস সাতক্ষীরা। এই দুইটি শক্তিশালী দল মোকাবেলা করে ফাইনালে উক্ত লেখায় খেজুরবাড়িয়া ইয়াং স্টার ক্রিকেট একাদশ বিজয় ট্রফি জিতলেন , উক্ত খেলায় দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে, দেবহাটা উপজেলা যুবদলের আহবায়ক ও সখিপুর মিতালী সংঘের সভাপতি ও চেয়ারম্যান সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক ও দেবহাটা উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামা কামরুলের পরিচালনায়, সখিপুর মিতালী সংঘের সকল সদস্যদের সহযোগিতায় খেলাটি উদ্বোধন করেন দেবহাটা উপজেলা বিএনপির সবেক আহবায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ সিরাজুল ইসলাম, এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আলহাজ্ব আব্দুর রউফ চেয়ারম্যান,জেলা শ্রমীক দলের সভাপতি আব্দুর সামাদ হোসেন। এই সময় আরো উপস্থিত ছিলেন পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সধারণ সম্পাদক গোলাম ফারুক বাবু, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক মোখলেছুর রহমান মুকুল, আলিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাদিউর জামান বাদশা,উপজেলা জামাতের কার্যকারী সদস্য জিয়াউর রহমান জিয়া দেবহাটা উপজেলা শ্রমীক দলের সভাপতি মোখলেছুর রহমান ও সাধারণ সম্পাদক আবু সাইদ, উপজেলা মৎস্য জীবি দলের সাধারণ সম্পাদক সাফায়েত হোসেন বাচ্চু, সখিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এবাদুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল হোসেন বকুল, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, মিতালী সংঘের উপদেষ্টা রুহুল আমিন। জামাত নেতা আব্দুর গফুর, বিএনপি নেতা আহম্মাদ আলী, সখিপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক ও বীর মুক্তিযোদ্ধা হাবিবুর বাশার,নারী ইউপি সদস্য সাজু পারভীন, যুবদল নেতা সোহাগ হোসেন প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন