হোম খুলনানড়াইল নড়াইলে সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নড়াইলে সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কর্তৃক Editor
০ মন্তব্য 56 ভিউজ

নড়াইল প্রতিনিধি:

নড়াইলের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এবং জেলাকে অপরাধমুক্ত করার প্রত্যয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন পুলিশ সুপার । বুধবার ( এপ্রিল) দুপুরে জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশের একার পক্ষে সকল অপরাধ নির্মূল করা সম্ভব নয়। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করেন, তবে নড়াইলকে একটি আদর্শ নিরাপদ জেলা হিসেবে গড়ে তোলা সহজ হবে। জেলায় মাদকের বিস্তার রোধ এবং উদীয়মানকিশোর গ্যাংকালচার বন্ধে পুলিশের জিরো টলারেন্স নীতির কথা জানানো হয়। শহরের যানজট নিরসন এবং অবৈধ যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযানের বিষয়ে আলোচনা করা হয়।

মতবিনিময় সভায় নড়াইল প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সাংবাদিকরা তাদের বক্তব্যে জেলার বিভিন্ন সমস্যা আইনশৃঙ্খলার উন্নয়নে গুরুত্বপূর্ণ পরামর্শ তুলে ধরেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন