হোম জাতীয় আমদানির চেয়ে দেশীয় উৎপাদনই বেশি: খাদ্যমন্ত্রী

আমদানির চেয়ে দেশীয় উৎপাদনই বেশি: খাদ্যমন্ত্রী

কর্তৃক Editor
০ মন্তব্য 65 ভিউজ

নিউজ ডেস্ক:
কৃষি, খাদ্য ও প্রাণিসম্পদ বিষয়ক মন্ত্রী আমিন উর রশীদ ইয়াছিন বলেছেন, বিশ্বজুড়ে যুদ্ধের প্রভাব পড়লেও দেশে খাদ্য সংকটের আশঙ্কা নেই। আগামী জুন-জুলাই পর্যন্ত দেশের খাদ্য মজুত রয়েছে। আমদানির চেয়ে দেশীয় উৎপাদনই বেশি।

বুধবার (১৮ মার্চ) দুপুরে কুমিল্লা আদর্শ সদর উপজেলার শিমপুর গ্রামে খাদ্য মন্ত্রণালয়ের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় উপকারভোগীদের মধ্যে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, যুদ্ধের প্রভাব সারা বিশ্বেই পড়বে। তবে এতে আমাদের দেশে খাদ্যের কোনো সংকট হবে না। আমরা যে পরিমাণ খাদ্য আমদানি করি, তার চেয়ে বেশি উৎপাদন করি। এরই মধ্যে বৃষ্টি শুরু হয়েছে, যা কৃষি উৎপাদন আরো বাড়াতে সহায়ক হবে।

তিনি আরো বলেন, বিদেশ থেকে আমদানি করা চালের গুণগত মান যাচাই-বাছাই ছাড়া তা উপকারভোগীদের মধ্যে বিতরণ করা হবে না। এজন্য চট্টগ্রাম বন্দরে প্রয়োজনীয় জনবল নিয়োগ করা হয়েছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মু. রেজা হাসান, জেলা খাদ্য কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন