হোম খুলনাসাতক্ষীরা আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা: নারীর অধিকার ও ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা: নারীর অধিকার ও ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান

কর্তৃক Editor
০ মন্তব্য 62 ভিউজ
নিজস্ব প্রতিনিধি:
“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা পৌরসভা সম্মেলন কক্ষে রূপান্তরের আয়োজনে ওয়াটার এইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় গোফরইমপ্যাক্ট প্রকল্পের আওতায় ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় নারী ও কন্যাশিশুর অধিকার, ন্যায়বিচার এবং তাদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল “অধিকার, ন্যায়বিচার ও পদক্ষেপ সকল নারী ও কন্যাশিশুর জন্য”।
আলোচনা সভায় এসময় উপস্থিত ছিলেন,পৌরসভা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী,পৌরসভার নির্বাহী প্রকৌশলী এম এম নূর আহম্মদ,পৌরসভা সমাজ উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান, সাব ইন্সপেক্টর এস আই মমতাজ বেগম, নাবারুন উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাজমুন নাহার বিথী,গোফরইমপ্যাক্ট প্রকল্পের সাতক্ষীরা জেলার সিনিয়র অফিসার (জেন্ডার অ্যান্ড স্টেকহোল্ডার এনগেজমেন্ট) বনানী দাশগুপ্ত বাসন্তী,রূপান্তরের গোফরইমপ্যাক্ট প্রকল্পের পৌরসভা কো-অর্ডিনেটর সবুজ কুমার সাহা  সহ আরো অনেকে।
বক্তারা বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং সমাজে সমতা নিশ্চিত করতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। নারী ও কন্যাশিশুর শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা এবং ন্যায়বিচার নিশ্চিত করা গেলে সমাজ ও দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।
বক্তারা আরও বলেন, নারীর ক্ষমতায়ন এবং অধিকার রক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কার্যকর উদ্যোগ গ্রহণ করা অত্যন্ত জরুরি। এজন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন