হোম খুলনাবাগেরহাট বাগেরহাট জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্য হলেন রেনজিনা আহমেদ প্রিয়াংকা

বাগেরহাট জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্য হলেন রেনজিনা আহমেদ প্রিয়াংকা

কর্তৃক Editor
০ মন্তব্য 42 ভিউজ
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনে গঠিত বাগেরহাট জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মোল্লাহাট উপজেলা মহিলা দলের আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন প্রত্যাশী রেনজিনা আহমেদ প্রিয়াংকা।
জানা গেছে, জেলা পর্যায়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ কমিটি কাজ করে। এতে প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, সামাজিক ব্যক্তিত্ব, রাজনৈতিক প্রতিনিধি ও গণমাধ্যম প্রতিনিধি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রেনজিনা আহমেদ প্রিয়াংকা দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকাণ্ড ও জনসেবামূলক কার্যক্রমের সঙ্গে যুক্ত। তার এ অন্তর্ভুক্তিকে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বাগত জানিয়েছেন। স্থানীয়দের আশা, তিনি জেলার আইন-শৃঙ্খলা রক্ষা ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন