হোম আন্তর্জাতিক আফগানিস্তানের বিরুদ্ধে অভিযান এখনো চলমান: পাকিস্তানি মন্ত্রী

আফগানিস্তানের বিরুদ্ধে অভিযান এখনো চলমান: পাকিস্তানি মন্ত্রী

কর্তৃক Editor
০ মন্তব্য 12 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:

আফগান তালেবানের বিরুদ্ধে অভিযান এখনো অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের ফেডারেল পার্লামেন্টারি বিষয়ক মন্ত্রী ড. তারিক ফজল চৌধুরি।

রোববার (১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অভিযানের সমাপ্তি সংক্রান্ত খবরকে উড়িয়ে দিয়ে এ মন্তব্য করেন।

মন্ত্রী ড. তারিক ফজল চৌধুরি বলেন, পাকিস্তান তার অভিযান বন্ধ করেছে—এমন প্রতিবেদন সঠিক নয়।

তিনি বলেন, পাকিস্তান আফগানিস্তানের বিরুদ্ধে অভিযান বন্ধ করেছে—এমন মিথ্যা ও বানোয়াট খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে।

তিনি আরও বলেন, ‘বাস্তবতা সম্পূর্ণ বিপরীত। বর্তমান আঞ্চলিক পরিস্থিতি বিবেচনায় পাকিস্তান বিমান বাহিনী ও ড্রোনের ফুটেজ গণমাধ্যমের সঙ্গে শেয়ার করা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এই সিদ্ধান্তের উদ্দেশ্য হলো জাতীয় নিরাপত্তা ও কৌশলগত স্বার্থ রক্ষা করা, অভিযান বন্ধ করা নয়।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন