হোম জাতীয় ফ্যামিলি কার্ড বিতরণে দুর্নীতির কোনো সুযোগ থাকবে না: সমাজকল্যাণ মন্ত্রী

ফ্যামিলি কার্ড বিতরণে দুর্নীতির কোনো সুযোগ থাকবে না: সমাজকল্যাণ মন্ত্রী

কর্তৃক Editor
০ মন্তব্য 39 ভিউজ

নিউজ ডেস্ক:
ফ্যামিলি কার্ড বিতরণে দুর্নীতির কোনো সুযোগ থাকবে না বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন।

রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে এ কথা বলেন তিনি।

সমাজকল্যাণ মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড প্রদানের ক্ষেত্রে তিন পর্যায়ে পর্যবেক্ষণ করা হবে। প্রাথমিকভাবে হতদরিদ্র ও দরিদ্র পরিবারদের অগ্রাধিকার ভিত্তিতে কার্ড প্রদান করা হবে।

তিনি আরও বলেন, পরিবারে নারীদের গুরুত্ব বাড়ানো এবং স্বচ্ছলতা ফিরিয়ে আনাই সরকারের মূল লক্ষ্য। এই কার্ড এতটাই স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দেওয়া হবে যাতে দুর্নীতির কোনো সুযোগ থাকবে না।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন