হোম খুলনাবাগেরহাট দায়িত্ব নেওয়ার পর প্রথমবার মোংলা বন্দর পরিদর্শন করেছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 

দায়িত্ব নেওয়ার পর প্রথমবার মোংলা বন্দর পরিদর্শন করেছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 

কর্তৃক Editor
০ মন্তব্য 69 ভিউজ
জসিম উদ্দিন:
দায়িত্ব গ্রহনের পর প্রথমবার মোংলা বন্দর পরিদর্শন করেছেন, সড়ক,সেতু, রেলপথ  ও  নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
শনিবার(২১ ফেব্রয়ারী) সকালে মোংলায় পৌঁছে বন্দরের সভাকক্ষে  বন্দরের কর্মকর্তাদের সাথে  বৈঠক করেন মন্ত্রী।   পরে বন্দর জেঠি পরিদর্শন শেষে কথা বলেন সংবাদ কর্মীদের সাথে।
এসময় মন্ত্রী জানান, মোংলা বন্দরের সম্ভাবনা কাজে লাগিয়ে সক্ষমতা বৃদ্ধি ও পূর্ণাঙ্গ সক্ষমতা ব্যবহারের উদ্যোগ নেওয়া হবে।  এসময় তিনি কথা বলেন, অতীত সরকারের সময় ভারতের সঙ্গে হওয়া মোংলা বন্দরের বিভিন্ন প্রকল্প নিয়ে চুক্তির বিষয়েও। মন্ত্রী বলেন, বাংলাদেশের স্বার্থ ও বন্দরের স্বার্থ ঠিক রেখে যাচাই বাঁচাই করে সকল চুক্তি খতিয়ে দেখা হবে। মন্ত্রী জানান, দ্রুত সময়ে মোংলা- খুলনা রুটে রেল গাড়ি বাড়ানো হবে।
এসময় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, নৌপরিবহন মন্ত্রণালয়ের সম্মানিত সচিব ড. নুরুন্নাহার চৌধুরী,মোংলা বন্দর কর্তৃপক্ষের  চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান, সড়ক ও জনপথ বিভাগ এবং রেলপথ বিভাগের উর্দ্ধতন কর্মকর্তা, মোংলা বন্দর কর্তৃপক্ষ, প্রশাসন এবং পুলিশবিভাগসহ অন্যান্য গুরুত্বপূর্ণ দপ্তরের উর্দ্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
পরিদর্শনের সময় বন্দরের বিভিন্ন দপ্তরের কর্মকান্ড মন্ত্রী কে অবহিত করেন,  মোংলা বন্দরের সদস্য ( হারবার ও মেরিন)  শফিকুল ইসলাম সরকার, কাজী  আবেদ হোসেন (যুগ্মসচিব),  সদস্য (অর্থ) ও পরিচালক (প্রশাসন), ড. আনিসুর রহমান (যুগ্মসচিব), সদস্য ( প্রকৌশল ও উন্নয়ন), কালাচাঁদ সিংহ (যুগ্মসচিব), পরিচালক (বোর্ড) ও পরিচালক ট্রাফিক মো: কামাল হোসেন।
Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন