হোম খুলনানড়াইল নড়াইলে রেল ব্রিজের পাশ থেকে মরদেহ উদ্ধার

নড়াইলে রেল ব্রিজের পাশ থেকে মরদেহ উদ্ধার

কর্তৃক Editor
০ মন্তব্য 117 ভিউজ

নড়াইল প্রতিনিধি:

নড়াইল সদর উপজেলার তুলারামপুর এলাকায় রেল ব্রিজের দক্ষিণ পাশের একটি বিল থেকে শরিফুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শরিফুল যশোর সদর উপজেলার জগমোহনপুর গ্রামের ইন্তাজ আলী তরফদারের ছেলে।

পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে তুলারামপুর রেল ব্রিজের দক্ষিণ পাশে বিলে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে বিষয়টি সদর থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, প্রাথমিকভাবে মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে। 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন