হোম অন্যান্যসারাদেশ মোল্লাহাটে একটি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ নির্মান কাজ উদ্বোধন করলেন সিনিয়র সচীব কেএম আলী আযম

মোল্লাহাটে একটি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ নির্মান কাজ উদ্বোধন করলেন সিনিয়র সচীব কেএম আলী আযম

কর্তৃক
০ মন্তব্য 174 ভিউজ

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের মোল্লাহাটে ৮নং দেরবোয়ালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাদ নির্মান কাজের উদ্বোধন করলেন শিল্প মন্ত্রনালয়ের সচীব কেএম আলী আযম। আজ শুক্রবার এলজিইডি বিভাগের বাস্তবায়নাধীন পিইডি প্রকল্পের আওতায় নির্মানাধীন বিদ্যালয়ের নতুন ভবনের ছাদ ঢালাইয়ের জন্য নির্ধারিত দিন ছিলো, এদিন তিনি নিজ গ্রাম উদয়পুরের বাড়িতে অবস্থান করায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্মান কাজের উদ্বোধন করার জন্য অনুরোধ জানালে তিনি রাজি হন এবং আজ সকালে উক্ত বিদ্যালয় পরিদর্শন করেন এবং ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন।

এ সময় অন্যান্যদেও মাঝে উপস্থিত ছিলেন তাঁর একান্ত সচীব ফয়সাল হক,উপজেলা নির্বাহী অফিসার(ভাঃপ্রাঃ) সহকারী কমিশনার(ভূমি)অনিন্দ্য মন্ডল,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস, সহকারী উপজেলা শিক্ষা অফিসার হিমাংশু বিশ্বাস, উপঃ সহকারী প্রকৌশলী মেহেদী মাসুদ,এসএমসি সভাপতি শেখ মিজানুর রহমান,প্রধান শিক্ষক বিপুল কান্তি বিশ্বাস,ঠিকাদার মোঃ মালেকুজ্জামান, কার্যসহকারীমোঃ নাজমুল হুদা প্রমুখ।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন