হোম জাতীয় পাটকেলঘাটায় তালা উপজেলা আওয়ামীলীগ সভাপতির স্ব-পরিবার সহ ৪ জনের করোনা সনাক্ত ১০ বাড়ি লকডাউন

পাটকেলঘাটায় তালা উপজেলা আওয়ামীলীগ সভাপতির স্ব-পরিবার সহ ৪ জনের করোনা সনাক্ত ১০ বাড়ি লকডাউন

কর্তৃক
০ মন্তব্য 218 ভিউজ

নিজস্ব প্রতিনিধিঃ
পাটকেলঘাটায় তালা উপজেলা আওয়ামীলীগ সভাপতির স্ব -পরিবার সহ নতুন করে ৪জনের শরীরে ভাইরাস পাওয়া গেছে। বুধবার (২৬আগষ্ট) দুপুরে তালা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন। আক্রান্তরা হল থানার সদরের পল্লী বিদ্যুৎ রোড় এলাকার তালা উপজেলা আ”লীগ সভাপতি শেখ নুরুল ইসলামের দুই ছেলে শেখ ফাহিম কার্জন (২১), শেখ ফরহাদ কঙ্কন (২৫)ও স্ত্রী শেখ কাকলি ইসলাম (৪৩) এবং পেট্রল পাম্প এলাকার মৃত শিশির দাসের ছেলে সুব্রত কুমার দাস (৫৮)।
জানা যায়, বেশ কয়েকদিন আগে শেখ নুরুল ইসলাম করোনা আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেলে ভর্তি হন। বর্তমানে তিনি সামেকে চিকিৎসাধীন তার
শারিরিক অবস্তা উন্নতির দিকে। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ তদন্ত জেল্লাল হোসেন জানান, তাল স্বাস্থ্য বিভাগের তথ্য পাওয়া মাত্রই থানার কুইক রেসপস্নটিম আক্রান্তদের বাড়ি সহ ১০বাড়ি লকডাউন ঘোষনা করেছে। এ সময় তিনি এলাকাবাসী কে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার এবং সাতক্ষীরা জেলা পুলিশকে সহযোগিতা করার আহব্বান জানান

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন