হোম Uncategorized মাগুরায় কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের প্রধান জায়াত অনুষ্ঠিত

মাগুরায় কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের প্রধান জায়াত অনুষ্ঠিত

কর্তৃক
০ মন্তব্য 264 ভিউজ

মাগুরা অফিস :
করোনার কারনে এ বছর শহরের নোমানী ময়দানে কেদ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়নি। তবে সামাজিক দুরত্ব মেনে সকাল সাড়ে ৮টায় জেলার প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে শহরের কেন্দ্রীয় জামে মসজিদে। প্রধান জামাতে ইমামতি করেন মুফতি রইচ উদ্দিন। মাগুরা জেলা প্রশাসক করোয় আক্রান্ত হওয়ায় প্রধান এ জামাতে তার পক্ষ থেকে অংশ নেন স্থানীয় সরকার বিভাগে উপ-পরিচালক মাহববুর রহমান, আতিরিক্ত জেলা প্রসাশক সাবির্ক আফাজ উদ্দিন, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুলসহ শহরের বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ।
এদিকে স্থানীয় সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর ঈদের নামাজ আদায় করেন শহরের পশু হাসপাতালপাড়া জমে মসজিদে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন