হোম এক্সক্লুসিভ সাতক্ষীরায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল কলেজছাত্রের

অনলাইন ডেস্ক:

সাতক্ষীরায় মোটরসাইকেল ও বাইসাইকেলের সংঘর্ষে অভিকুমার দে (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটর সাইকেলে থাকা দুই আরোহী।

রোববার (১৪ জানুয়ারি) দুপুর ২টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে ভৈরবনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অভি পাটকেলঘাটা থানার কুমিরা এলাকার তপন কুমার দে’র ছেলে ও তালা সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।

আহতরা হলেন, কুমিরার কদমতলা এলাকার কাঠ ব্যবসায়ী আলমগীর হোসেনের ছেলে আসিফ হোসেন (২০) ও খলিষখালীর কাটাখালী এলাকার উত্তম মণ্ডলের ছেলে শিমুল মণ্ডল (২১)। আহতরা বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে তিন বন্ধু মোটরসাইকেলে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। মহাসড়কের ভৈরব নগর এলাকায় বাইসাইকেলে এক ব্যক্তি রাস্তা পার হচ্ছিল। এ সময় ওই বাইসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয় মোটরসাইকেলের। এতে ঘটনাস্থলেই নিহত হন বাইসাইকেল চালক অভি। স্থানীয়রা শিমুল ও আসিফকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বিপ্লব কুমার নাথ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন