হোম আন্তর্জাতিক ৪৬ বছরে এত বৃষ্টি দেখেনি দিল্লিবাসী, ডুবেছে বিমানবন্দর

আন্তর্জাতিক ডেস্ক :

এত বৃষ্টি দিল্লিবাসী দেখেছে কিনা সন্দেহ। গত ৪৬ বছরে দেখেনি তা নিশ্চিত করেছে দেশটির স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

এত ভারী বৃষ্টি হয়েছে যে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর চলে যায় পানির নিচে। হিন্দুস্থান টাইমস জানায়, শনিবার ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে দিল্লিতে। এর জেরে ৪৬ বছর পুরোনো রেকর্ড ভেঙেছে।

আচমকা এই ভারী বৃষ্টির জেরে পানিবন্দি হয় দিল্লি বিমানবন্দর। যদিও পরে এই সমস্যা মেটানো হয় বলে দাবি করে বিমানবন্দর কর্তৃপক্ষ। এদিকে টার্মিনালে পানি দাঁড়িয়ে যাওয়ায় কয়েকটি বিমানের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে।

চারটি ডোমেস্টিক এবং একটি ইন্টারন্যাশনাল বিমান দিল্লি থেকে জয়পুর এবং আহমেদাবাদে পাঠিয়ে দেয়া হয়েছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানিয়েছে দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরা ভিডিওতে দেখা যায়, পানির মধ্যে সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে বিমান । এদিকে ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দফতর জানিয়েছে, বৃষ্টি থেকে আপাতত রেহাই মিলবে না দিল্লিবাসীর।

রাতের দিকে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর জেরে দিল্লিতে ইয়োলো সতর্কতা জারি করা হয়।হিন্দুস্তান টাইমস জানায়, বৃষ্টির জেরে রাজধানী দিল্লির রাজপথে পানি জমে তীব্র যানযটের সৃষ্টি হয়েছে।

ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, আকস্মিক বৃষ্টিপাতে জনদুর্ভোগ চরমে পৌঁছায়। কাজের তাগিদে ঘর থেকে বের হতে গিয়ে বিপাকে পড়েন বহু কর্মজীবী।ভারতের স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায় ২০২১ সালের আগে ১৯৭৫ সালে এমন অস্বাভাবিক বৃষ্টি হয়েছিল দিল্লিতে।

সে বছরে বৃষ্টির পরিমান ছিল ১,১৫০ মিলিমিটারে। এ বারে সেই রেকর্ড ছাপিয়ে দিল্লিতে সারা বছরের বৃষ্টির পরিমান সেপ্টেম্বরেই ১,১০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন