হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরায় বড় ভাইয়ের সার্টিফিকেট জালিয়াতি করে মুক্তিযোদ্ধা সেজে ভাতাসহ মুক্তিযোদ্ধার সুবিধাভোগীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরায় বীর মুক্তিযোদ্ধা বড় ভাইয়ের সার্টিফিকেট জালিয়াতি করে মুক্তিযোদ্ধা সেজে বছরের পর বছর মুক্তিযোদ্ধা ভাতাসহ মুক্তিযোদ্ধার সুবিধাভোগী ভূয়া মুক্তিযোদ্ধার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, গাভা গ্রামের আ: সহিদের পুত্র আনিছুর রহমান।

লিখিত অভিযোগে তিনি বলেন, আমার পিতা একজন বীর মুক্তিযোদ্ধা। তার গেজেট নং- ১৬৯। জামুকার অনলাইনের তালিকাতেও আমার পিতার নাম ছিলো। ১৯৯০ সালের দিকে আমার পিতা মারা যান। পিতার মৃত্যুর পর আমার এক চাচা মহিদ সরদার নিজে মুক্তিযোদ্ধা হওয়ার চক্রান্ত শুরু করেন। একপর্যায়ে প্রয়াত সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের তৎকালিন সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন। সে সময় চাচা মহিদ সরদার তার সাথে যোগসাজস করে আমার পিতা মো: আ: সহিদ এর নামের স্থলে নিজের নাম মহিদ সরদার বসিয়ে মুক্তিযোদ্ধার তালিকায় নিজের নাম অর্ন্তভ‚ক্তি করেন। এরপর থেকে তিনি মুক্তিযোদ্ধা ভাতাসহ সকল সুযোগ সুবিধা ভোগ করে আসছেন। পরবর্তীতে বিষয়টি আমরা অবগত হয়ে বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের সাহেবের কাছে গেলে তিনি এড়িয়ে যান। এরপর মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় থেকে নং মুবিম/ প্র:৩,/মুক্তিযোদ্ধা/গেজেট/২০০৩/৪৭৯ স্মারকে আমার পিতা মো: আ: সহিদ এর নামে চিঠি আসে। এতে আমরা বুঝতে পারি আমার পিতা বীরমুক্তিযোদ্ধা ছিলেন। কিন্তু অবৈধ লোভ লাভের বশবর্তী হয়ে পিতার নামের প্রথম অক্ষর পরিবর্তন করে অথ্যাৎ স এর স্থলে ম বসিয়ে নিজেই মুক্তিযোদ্ধা সেজে বসেছেন আমার চাচা মহিদ সরদার। এবিষয়ে আমি বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

তিনি আরো বলেন সাতক্ষীরা বিজ্ঞ আমলী ০১ নং আদালতে একটি মামলা দায়ের করি। যার নং- সি আর ৭১৭/২১। মামলাটি চলমান রয়েছে। আমার পিতা মো: আ: সহিদ একজন প্রকৃত বীর মুক্তিযোদ্ধা। অনলাইনে নাম ছিলো এবং গেজেট নং ও রয়েছে। অথচ চাচা মহিদ সরদার নিজে মুক্তিযোদ্ধা না হয়েও জালিয়াতি করে নিজে মুক্তিযোদ্ধা সেজে সুবিধা ভোগ করে আসছেন। অন্যদিকে আমাদের পিতার মৃত্যুর পর মানবেতর জীবন-যাপন করছি। অথচ ওই ভ‚য়া সনদে চাচাতো ভাই চাকুরি করে আসছেন।

আমার চাচার ওই ভ‚য়া সার্টিফিকেট দেখিয়ে নিজের পুত্র মো: আছকান হোসেন বাপ্পিকে পুলিশের চাকুরি দিয়েছেন। আছকান ছুটিতে বাড়ি এসে আমাকেসহ আমার পরিবারকে খুন জখমসহ বিভিন্ন হুমকি প্রদর্শন করে বলেন, এ বিষয় নিয়ে বাড়াবাড়ি করলে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করবো। প্রয়োজনে সকলে বাড়িছাড়া করবো। ওই ভ‚য়া সনদধারী মুক্তিযোদ্ধা চাচার বিরুদ্ধে তদন্ত পুর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ এবং জীবনের নিরাপত্তার দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন