হোম ফিচার সাতক্ষীরায় আশাশুনির খাজরা ইউপি চেয়ারম্যান ও রাজাকার পুত্র শাহনেওয়াজ ডালিমের নৌকা প্রতিকের মনোনয়ন বাতিলের দাবীতে গণঅনশন ও প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউপি চেয়ারম্যান ও হত্যাসহ ১৫ মামলার আসামী রাজাকার পুত্র শাহনেওয়াজ ডালিমের নৌকা প্রতিকের মনোনয়ন বাতিলের দাবিতে গণঅনশন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। খাজরা ইউনিয়ন বাসীর আয়োজনে রবিবার দুপুরে আশাশুনি উপজেলা মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধের পাদদেশে মুখে কালো কাপড় বেধে শতাধিক নারী-পুরুষ এ কর্মসুচিতে অংশ গ্রহন করেন।

গণঅনশন ও প্রতিবাদ সমাবেশ এ সময় বক্তব্য রাখেন, খাজরা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি জাকিরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক মাহমুদুর রহমান প্রিন্স, আওয়ামীলীগ নেতা সবুজ মোল্যা, মফিজুল ইসলাম প্রমূখ।

বক্তরা বলেন, খাজরা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা শাহনেওয়াজ ডালিমের বাবা মোজাহার সরদার একজন গেজেটভূক্ত রাজাকার। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় তার সহযোগিতায় পাকিস্থানী হানাদার বাহিনী গদাইপুর গ্রামের নওশের আলী সরদারকে চাপড়া রাজাকার ক্যম্পে তুলে নিয়ে নির্মম ভাবে হত্যা করে। মোজাহার সরদারের বিরুদ্ধে যুদ্ধাপরাধী আন্তজার্তিক ট্যাইবুনালে মামলা বিচারাধীন রয়েছে।

বক্তারা আরো বলেন, রাজাকার পুত্র ডালিমের নামে হত্যা, ধর্ষন, চাঁদাবাজি ও ত্রাণ আত্মসাতসহ মোট ১৫টি মামলা রয়েছে। তিনি ভুয়া তালিকা দিয়ে ভিজিএফসহ বিভিন্ন প্রকল্পের কাজ না করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। এ ঘটনায় একটি দুর্নীতি মামলাও দুদকে তদন্তাধীন রয়েছে। এরপরও তাকে আগামী ৫ জানুয়ারী অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে নৌকা প্রতিকের মনোয়ন দেয়া হয়েছে। যা খুবই দুঃখ জনক। বক্তরা এসময় অবিলম্বে রাজাকার পুত্র শাহনেওয়াজ ডালিমের নৌকার মনোনয়ন বাতিলের জন্য বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষন করেন।

খাজরা ইউনিয়ন আওযামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল কুদ্দুস মোল্লা জানান, আশাশুনি উপজেলার সরকারি গেজেটভূক্ত রাজাকারের তালিকায় ১২ নং ক্রমিকে ও সংশোধিত তালিকায় ১৭৬ নং ক্রমিকে শাহনেওয়াজ ডালিমের পিতা মোজাহার উদ্দিন সরদারের নাম তালিকা ভূক্ত রয়েছে। মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের স্বপক্ষের রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ একজন রাজাকারের সন্তানের হাতে নৌকার বৈঠা তুলে দিয়ে ৩০ লক্ষ শহীদকে কলঙ্কিত এবং বীর মুক্তিযোদ্ধাদের আত্ম মর্জাদা ক্ষুন্ন করেছে। অবিলম্বে খাজরা ইউনিয়নে রাজাকারের সন্তান দূর্নীতিবাজ খুনি শাহনেওয়াজ ডালিমের নৌকার মনোনয়ন পরিবর্তন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলের শীর্ষ নেতাদের হস্তক্ষেপ কামনা করছি।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ অস্বীকার করে জানান, আমার পিতা রাজাকার ছিলেন না। সড়যন্ত্র করে আমার পিতাকে রাজাকার বানানোর চেষ্টা চালিয়েছে। ইতিমধ্যে তদন্ত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জেলা প্রশাসকের নিকট যে রিপোর্ট জমা দিয়েছে তাতে আমার পিতা রাজাকার ছিলেন না উল্লেখ পূর্বক রিপোর্ট গিয়েছে। মুক্তিযোদ্ধা রুহুল কুদ্দুস আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে দুই দশ জন লোক নিয়ে গনঅনশন করছে। আমার ইউনিয়নে ২৪ হাজার ভোটারে মধ্যে আমার পক্ষে ২০ হাজার লোক আছে। রুহুল কুদ্দুস দলের সিদ্ধান্ত উপেক্ষা করে আমার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করছে।

উল্লেখ্য : গত ১ডিসেম্বর খাজরা ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিমের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, খুন, গুম হত্যার প্রতিবাদে ও ফাঁসির দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে তার কুশপুত্তলিকা দাহ করে মুক্তিযোদ্ধা, খাজরা ইউনিয়নবাসী এবং স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্ধ। পরে দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে নৌকার মনোনয়ন না দেওয়ার দাবি জানিয়ে শতাধিক এলাকাবাসীকে নিয়ে সাংবাদিক সম্মেলন করেন বীর মুক্তিযোদ্ধা রুহুল কুদ্দুস মোল্লা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন