শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি :
৭ নং মুন্সীগঞ্জ ইউনিয়নের বার বার নির্বাচিত ৭নং ওয়ার্ডের ইউ. পি. সদস্য মোঃ আনারুল ইসলামের বিরুদ্ধে। একটি কুচক্রী মহল হেয় প্রতিপন্ন করার জন্য। মানুষকে ভয় দেখিয়ে তাদের বক্তব্য ভিডিও ধারন করে মিথ্যা সংবাদ প্রচার করায় তার প্রতিবাদে বুধবার (২রা মার্চ) মইজদ্দী মোড়ে বিকাল ৩টায় এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
হাজার হাজার জনসাধারণের উপস্থিতিতে মানববন্ধনে বক্তব্য রাখেন ৬নং ওয়ার্ডের ইউ. পি. সদস্য জিয়াউর রহমান, শাহজাহান সিরাজ, ইমন কুমার সহ অনেকে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ৮নং ওয়ার্ডের ইউ. পি. সদস্য আব্দুল জলিল। আনারুল ইসলাম বলেন, যারা আমার কারণে ইয়াবা, গাঁজা, বড়ি বিক্রি করতে পারেনা, সুন্দরবনের অবৈধ কাঠ কাটতে পারে না, এলাকায় বিশৃঙ্খলা করতে পারেনা, যারা জেলে বাওয়ালিদের ভালোবাসে না তারা উঠে পড়ে লেগেছে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য।
এছাড়া আমাকে হরিণ শিকারের সাথে জড়িয়ে যে দোষ দেওয়া হয়েছে এটা সত্য নয়। যে প্রাক্তন চেয়ারম্যান আবুল কাশেম মোড়লের ছেলে রাসেল মাহমুদ। যে ভিডিওটি প্রকাশ করেছেন আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এছাড়া অসহায় মানুষকে ভয় দেখিয়ে এবং তাদের বক্তব্য ভিডিও ধারন করে। আনারুলের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারে তীব্র নিন্দা ও প্রতিবাদসহ প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করে এলাকার লোকজন।
