হোম অন্যান্যসারাদেশ শ্যামনগর প্রেসক্লাবের কমিটি গঠন আকবর কবির সভাপতি জাহিদ সুমন সম্পাদক

এম জুবায়ের মাহমুদ, শ্যামনগর (সাতক্ষীরা) :

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। দৈনিক জাগরণ এর জেলা প্রতিনিধি আলহাজ্ব আকবর কবির কে সভাপতি ও দৈনিক মানবজমিনের উপজেলা প্রতিনিধি জাহিদ সুমন কে সাধারণ সম্পাদক করে মঙ্গলবার (৮ মার্চ) শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের ১০ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দারের উপস্থিতিতে প্রেস ক্লাবের সকল সদস্যদের সম্মতিক্রমে গঠিত এই কমিটির সহ-সভাপতি এস এম মোস্তফা কামাল, যুগ্মসাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক তপন কুমার বিশ্বাস, অর্থ সম্পাদক শেখ সোহরাব হোসেন, দপ্তর সম্পাদক জি এম মেহেদী হাসান মারুফ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জি এম আব্দুল কাদের, কার্যনির্বাহী সদস্য আলমগীর সিদ্দিকী ও রনজিত কুমার বর্মন প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন