এম. জুবায়ের মাহমুদ, শ্যামনগর (সাতক্ষীরা) :
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বনবিবিতলা গ্রামে বুধবার সকাল ১০ টায় জলবায়ু পরিবর্তন জনিত ক্ষতিকর প্রভাব মোকাবেলায় অভিযোজন ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে জলবায়ু পরিবর্তন প্রকল্পের মাধ্যমে ৩০ জন কৃষক পরিবারের মাঝে লবন সহিষ্ণু ধান চাষের উপর সংক্ষিপ্ত ওরিয়েন্টশন প্রদান করা হয়। এসময় তাদের মাঝে বিরি-২৩ (১০ কেজি) , জৈব সার (৪০ কেজি) , জিপ সাম (১০ কেজি) জিংক সার (১ কেজি) প্রতিটি পরিবারের মাঝে বিতরন করে।
ওরিন্টেশন পরিচালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ জামাল হোসেন । কর্মসূচীতে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ডের জনপ্রতিনীধি ইউপি সদস্য মো: মাহাতাব সরদার , সিসিডিবি হেড অফিস থেকে আগাত কাজল মন্ডল ( অডিট অফিসার ), উপজেলা সমন্বয়কারী মি: সুজন বিশ্বাস এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মি: জগদীশ সরকার মাঠ ব্যবস্থাপক।
