নিজস্ব প্রতিনিধি :
গোপনে জুয়া খেলার সময় সাতক্ষীরার শ্যমনগর থেকে ৩ জুয়াড়ীকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে তাদের উপজেলার আটুলিয়া গ্রামের মোল্যাপাড়া এলাকা থেকে আটক করা হয়।
আটককৃতরা হল শ্যামনগর উপজেলার আটুলিয়া গ্রামের আব্দুল গফুর সরদারের ছেলে কামরুল ইসলাম (৪৬), একই এলাকার মৃত দাউদ তরফদারের ছেলে মিজানুর রহমান (৪৩) ও মৃত জাবেদ আলীর ছেলে জহির হোসেন (৫৮)।
শ্যামনগর থানা পরিদর্শক কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, জুয়াখেলার অপরাধে তিন জনকে আটক করা হয়েছে। তাদের কাছ অল্প কিছু নগদ টাকা ও তাস উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় জুয়া আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
