স্টাফ রিপোর্টার, (কেশবপুর) যশোর :
শাশুড়ির কুমন্ত্রণায় সংসার ভাঙতে বসেছে কেশবপুরের সাগরদত্তকাঠি গ্রামের সোয়ানের। তাকে বিভিন্ন সময়ে মোবাইল ফোনে স্ত্রীকে তালাক দেওয়ার জন্য চাপ দেয়া হচ্ছে বলে অভিযোগ।
গত ছয় মাস পূর্বে মনিরামপুর উপজেলার মুকুন্দপুর গ্রামের ইয়াকুব আলীর কন্যা শারমিন খাতুনের সাথে কেশবপুরের সাগরদাঁড়ির গ্রামের মতলেব মল্লিকের ছেলে ইউনুস আলী সোয়ানের ইসলামী শরীয়াহ মোতাবেক বিবাহ হয়।বিয়ের প্রথম কয়েক মাস ভালো চললেও শাশুড়ি মনোয়ারা বেগমের কুমন্ত্রণায় তাদের সংসারে অশান্তি নেমে আসে।
গত কয়েক মাস আগে ঈদের দাওয়াত দিতে আসে শাশুড়ি মনোয়ারা বেগম। তাকে আপ্পায়ন শেষে জানায় তার কন্যাকে নিয়ে যেতে চাই। আমরা তাকে পরে পাঠাতে চাইলে তিনি রাগাম্বীত হয়ে পড়েন। পরদিন বাড়ির কাউকে না জানিয়ে মেয়ে শারমিনকে নিয়ে চলে যান।
এরপর থেকে সোহানের খালু শ্বশুর আকবর হোসেন ও শ্বাশুড়ি সোহানকে তালাক দেয়ার জন্য হুমকী দিয়ে চলেছে। যদি তালাক না দেয় তবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবে বলে অভিযোগ। সোহান জানাই সে তার স্ত্রীকে তালাক দিতে রাজি নয়।
