নড়াইল অফিস :
নড়াইলের লোহাগড়ায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সম্মেলন হয়েছে। সম্মেলনে সাত সদস্যের কমিটি গঠন করা হয়। এর সভাপতি হয়েছেন মৃত্যুঞ্জয় কুমার দাশ এবং সাধারণ সম্পাদক পংকজ কুমার সরকার।
আজ দুপুরে লোহাগড়ার জয়পুর মহাশ্মশানে ওই সম্মেলন হয়। সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রানা দাশ গুপ্ত। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস। সম্মেলন উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় শিক্ষা ও গবেষণা সম্পাদক প্রাণতোষ আচার্য।
মৃত্যুঞ্জয় কুমার দাশের সভাপতিত্বে ও রনজিৎ কুমার টিকাদারের সঞ্চালনায় সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের জেলা সভাপতি মলয় কান্তি নন্দী, সভাপতি মন্ডলির সদস্য মলয় কুমার কুন্ডু ও বালা কমল কৃষ্ণ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ মশিয়ূর রহমান প্রমুখ।
