ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির রাজাপুরে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ এবং উন্নয়ন প্রকল্পের আওতায় উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ নভেম্বর ) বেলা ১২ টায় রাজাপুরউপজেলা মৎস্য অধিদপ্তরে আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ চত্বরে উদ্ধুদ্ধকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত (ভার্চুয়ালি)থেকে বক্তব্য রাখেন মাননীয় সংসদ সদস্য ঝালকাঠি-১ ও সদস্য গৃহায়ণ ও গনপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটি এবং অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব বজলুল হক হারুন এমপি।
রাজাপুর উপজেলা নির্বাহি কর্মকর্তা মো: মোক্তার হোসেনের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক এস এম আশিকুর রহমান, উপ-পরিচালক মৎস অধিদপ্তর বরিশাল বিভাগ মো.আনিচুর রহমান তালুকদার , উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান, জেলা মৎস কর্মকর্তা রিপন কান্তি ঘোষ,উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন, সহকারি কমিশনার (ভূমি) অনুজা মন্ডল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জি,এম সেলিম সহ ইউনিয়ন পরিষদ চেয়রম্যান, সাংবাদিক, মৎসজীবী বৃন্দ।
উদ্বুদ্ধদ্ধকরন সভার শুরুতেই ৩ নভেম্বর অতিথিবৃন্দ জেল হত্যা দিবসে জাতীয় ৪ নেতাকে স্মরন করেন বক্তব্য প্রদান করেন।
