মাগুরা অফিস :
মাগুরায় মুজিব জন্ম শতবর্ষ উপলক্ষে শেখ রাসেল এমপিএল টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলায় ভায়না ক্রিকেট একাডেমী চ্যাম্পিয়ন হয়েছে। আজ রবিবার মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে এ টুণামেন্টের ফাইনাল খেলায় স্কাইহার্ট ক্রিকেট ক্লাবকে হারিয়ে ৫ উইকেটে জয়ী হয় ভায়না ক্রিকেট একাডেমী।
প্রথমে টসে জিতে ভায়না ক্রিকেট একাডেমী নির্ধরিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে। ভায়না ক্রিকেট একাডেমীর পক্ষে আসলাম ৪৭ বল খেলে সব্বোর্চ ৬০ রান সংগ্রহ করে।
জবাবে স্কাইহার্ট ক্রিকেট দল সব ক’টি উইকেট হারিয়ে ১৯ ওভার ২ বলে ১২৭ রান সংগ্রহ করে। স্কাইহার্ট ক্রিকেট দলের পক্ষে অভিজিৎ বৈদ্য ৩৫ বলে ৩৬ রান সংগ্রহ করে। খেলা শেষ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন। এ সময় মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. আক্তার হোসেন, জেলা প্রশাসক ড.আশরাফুল আলম, পুলিশ সুপার জহিরুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মকবুল হোসেন ও ক্রিকেট উপ-কমিটির আহবায়ক রানা আমির ওসমান উপস্থিত ছিলেন।
খেলায় সেরা খেলোয়াড় ভায়না ক্রিকেট একাডেমীর ইমরুল কায়েস ও একই দলের খেলোয়াড় আসলাম ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হয়। এছাড়া টুর্ণামেন্টে ৮ টি উইকেট নিয়ে সেরা বলার ম্যান হয় ভায়না ক্রিকেট একাডেমীর হাবিবুল্লাহ, বেষ্ট ব্যাটসম্যান আসলাম ও আরাফত সানী পুরস্কার লাভ করে। জেলা ক্রীড়া সংস্থা মাগুরার সার্বিক সহযোগিতায় এ টুর্ণামেন্টে ৪ টি দল অংশ নিয়ে ছিল।
s
