মাগুরা অফিস :
মাগুরা শহরের দোয়ারপাড় এলাকায় এক প্রধান শিক্ষকের বাসায় রবিবার দিনগত রাতে অভিনব চুরির ঘটনা ঘটেছে। চোরের দল দরজার হ্যাজবোল্ড ভেঙ্গে ঘরে ঢুকে দীর্ঘসময় ধরে রান্না করে খেয়ে চুরির কাজ সম্পন্ন করে। অভিনব এ চুরি করার ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
ক্ষতিগ্রস্ত প্রধান শিক্ষকের বড় ভাই রূপক আইচ জানান, তার ছোট ভাই পংকজ আইচ সদরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তারা দোয়ারপাড় এলাকার উজ্জল বিশ্বাসের বাড়িতে ভাড়া থাকেন। রবিবার দুপুরে বাসায় তালা দিয়ে স্বপরিবারে ঢাকা যান পংকজ। রবিবার রাতের কোন এক সময় চোরের দল বাসার দরজার হ্যাজবোল্ড ভেঙ্গে ঘরের ভেতরে প্রবেশ করে। তারা দীর্ঘ সময় ধরে চুরি সংগঠিত করে।
সকালে সংবাদ পেয়ে সেখানে গিয়ে দেখি চোরের দল সেখানে গ্যাসের চুলায় ভাত রান্না করে ও ডিম ভেজে খাওয়া দাওয়া করেছে। যার নমুনা সেখানে পড়ে রয়েছে। তারা ঘরের বিভিন্ন জিনিস তছনছ করেছে। চোরেরা আলমারি ভেঙ্গে একটি ব্যাগে রাখা নগদ ১৭ হাজার ৫ শত টাকা, বাড়ির মালিকের একটি পানির মটর, গ্যাসের সিলিন্ডার ও চুলা, কিছু দামী কাপড়সহ আলমারিতে রক্ষিত কিছু গুরুত্বপূর্ণ দলিলপত্র নিয়ে গেছে।
বাড়ির মালিক উজ্জ্বল বিশ্বাস জানান, ঢাকায় অবস্থান করার কারণে তিনি বাড়িটি ভাড়া দিয়েছেন। মাস ছয়েক আগেও একইভাবে বাসার তালা ভেঙ্গে টেলিভিশনসহ বেশকিছু সামগ্রী চুরি করে দুর্বৃত্তরা। নতুন করে চুরি হওয়ার তিনি নিরাপত্তা নিয়ে শংকায় রয়েছেন।
এ এলাকার একাধিক বাসিন্দা জানান- বেশ কিছুদিন ধরে শহরে চুরি ছিনতাই বেড়ে গেছে। এ বাসাটিতেই পরপর দুবার চুরির ঘটনা ঘটলো। আগের ঘটনা পুলিশকে লিখিতভাবে অভিযোগ করা হলেও তারা তেমন কোন ভ‚মিকা নেয়নি। অন্যদিকে সম্প্রতি এ এলাকায় একাধিক সাইকেল চুরি, দোকানচুরির ঘটনাও তাদেরকে ভাবিয়ে তুলেছে।
সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্মন করেছে। চোরের দল অত্যন্ত ঠান্ডা মাথায় সময় দিনে চুরির ঘটনাটি সম্পন্ন করেছে। তবে এর সঙ্গে কারা জড়িত সে ব্যাপারে পুলিশ তদন্ত শুরু করেছে। দ্রæততম সময়ে এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।
s
