মণিরামপুর( যশোর) প্রতিনিধি :
মণিরামপুর পাইকারী কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির কমিটি গঠনমণিরামপুর পাইকারী কাঁচা বাজার আড়ৎদার মালিক সমবায় সমিতির কমিটি গঠন করা হয়েছে। এ লক্ষ্যে রোববার সমিতির কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে উৎপল মজুমদার বাচ্চু সভাপতি ও আসাদুজ্জামানকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি আবু তালেব, লুৎফর হোসেন, জুলফিকার আলী ভুট্টো, সহ-সম্পাদক সাইফুল ইসলাম, নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ চমক, কোষাধ্যক্ষ জুলফিক্কার হোসেন মনু, দপ্তর সম্পাদক জি এম আবু বক্কার সিদ্দীকি, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক শরিফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক হাবিবুর রহমান, সদস্য মিজানুর রহমান, রবিউল ইসলাম, হাফিজুর রহমান, কামরুল ইসলাম, ইবাদুল ইসলাম, ওমর ফারুক মনির, আতিয়ার রহমান, প্রণব কান্তি দে।
