হোম অন্যান্যসারাদেশ মণিরামপুরে ১৬ ইউনিয়নে ভোট গ্রহণ সম্পন্ন, চেয়ারম্যান পদে নৌকা ৯, আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) ৫ এবং বিএনপি সমর্থিত (স্বতন্ত্র) ২ জন নির্বাচিত

 

রিপন হোসেন সাজু, মণিরামপুর ( যশোর) :

বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়াই উৎসবমূখর পরিবেশে মনিরামপুরের ১৬ ইউনিয়নে তৃতীয় ধাপের ইউপি নির্বাচন সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে নৌকার প্রার্থী ৯ জন, আওয়ামী লীগের বিদ্রোহী ৫ জন এবং ২ জন বিএনপি সমর্থিত প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে চেয়ারম্যানপদে ৭৪ জন, সংরক্ষিত সদস্য পদে ১৮১ জন এবং সাধারন সদস্য পদে ৬৩৯ জন প্রার্থী ভোটযুদ্ধে অবতীর্ন হন।

সরেজমিন উপজেলার বিভিন্ন ইউনিয়নে কেন্দ্র ঘুরে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোট গ্রহনের আগেই কেন্দ্রে নারী ভোটারদের দীর্ঘ লাইন চোখে পড়ে। উপজেলা শ্যামকুড় ইউনিয়নের ৯ নং কেন্দ্র, রোহিতা ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, সুন্দলপুর কেন্দ্রে ও লাউড়ী কেন্দ্রে মেম্বর প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা যায়। এসময় কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। খবর পেয়ে টহলরত র‌্যাব, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেটও কেন্দ্রগুলোতে দ্রæত চলে আসেন। আইনশৃংখলা বাহিনীর তৎপরতায় কোন অঘটন ঘটেনি।

সংশ্লিষ্ট অফিস সুত্রে জানাগেছে, ১৬ ইউপিতে ভোট গ্রহণের জন্য একজন করে মোট ৮ জন রিটার্নিং অফিসার দায়িত্ব পালন করেন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণের কার্যক্রম সম্পন্ন হয়। ১৫২টি ভোটকেন্দ্রে একজন করে প্রিজাইডিং অফিসার, ৮০৫ জন সহকারী প্রিজাইডিং এবং ১৬১০ জন পোলিং অফিসার তাদের দায়িত্ব পালন করেন। এবারের নির্বাচনে ১৬ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৯৫ হাজার ৩৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৪৮ হাজার ৮’শ ৮২ এবং নারী ভোটার ১লক্ষ ৪৬ হাজার ১’শ ৫৩ জন। চেয়ারম্যান পদে ৭৬ জন, সাধারণ সদস্য পদে ৬১০ জন এবং সংরক্ষিত নারী আসনে ১৮০ জন নির্বাচনী প্রতিদ্বন্দ্বীতায় ছিলেন।

বিভিন্ন সূত্র থেকে প্রাথমিকভাবে জানা চেয়ারম্যানপদে বিজয়ীরা হলেন-

রোহিতা ইউনিয়ন
এই ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাফিজ উদ্দীন নৌকা প্রতীক নিয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্ব›িদ্ব একই দলের বিদ্রোহী প্রার্থী আবু আনসার আলী সরদারকে পরাজিত করেছেন।

কাশিনগর
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নৌকা প্রতীকের তৌহিদুর রহমান একই দলের বিদ্রোহী প্রার্থী চশমা প্রতীকের আশরাফুল আলমকে পরাজিত করে জয়ী হয়েছেন।

ভোজগাতী
এ ইউনিয়নে চেয়ারম্যান পদে একই দুই বিদ্রোহী আব্দুর রাজ্জাক ও শহিদুল ইসলাম মোড়লের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। ভোটে বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক (বহিস্কৃত) মোটরসাইকেল প্রতীক নিয়ে জয়ী হয়েছেন।

ঢাকুরিয়া
বর্তমান চেয়ারম্যান নৌকার প্রার্থী এরশাদ আলী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (বহিস্কৃত) আইয়ুব হোসেন গাজীর কাছে ধরাশয়ী হয়েছেন। এখানে আনারস প্রতীক নিয়ে বিদ্রোহী প্রার্থী আইয়ুব হোসেন গাজী বিজয়ী হয়েছেন।

হরিদাসকাটি
এ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান নৌকা প্রতীকের প্রার্থী বিপদ ভঞ্জন একই দলের ইউনিয়ন আওয়ামী লীগের বহিস্কৃত সাধারন সম্পাদক আলমগীর লিটনের কাছে পরাজিত হয়েছেন।

মণিরামপুর
এ ইউনিয়নে বিএনপি সমর্থিত (স্বতন্ত্র) বর্তমান চেয়ারম্যান নিস্তার ফারুক ৩২৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি নৌকার প্রার্থী এয়াকুব আলী গাজীকে হারিয়ে নির্বাচিত হয়েছেন। এয়াকুব আলী পেয়েছেন ২৮৭৯ ভোট।

খেদাপাড়া
এ ইউনিয়নে গেল ৪ বারের পরাজিত নৌকার প্রার্থী আব্দুল আলীম জিন্নাহ এবার বাজিমাত করেছেন। তিনি বিএনপি সমর্থিত (স্বতন্ত্র) প্রার্থী ঘোড়া প্রতীকের শামছুজ্জামান শান্তকে হারিয়ে জয়ের মালা ছিনিয়ে নিয়েছেন। আব্দুল আলীম জিন্নাহ পেয়েছেন ৮২৯০ ভোট এবং আওয়ামী লীগের বিদ্রোহী আব্দুল হক পেয়েছেন ৩৫৩২ ভোট।

মশ্বিমনগর
বর্তমান চেয়ারম্যান নৌকার প্রার্থী আবুল হোসেন দ্বিতীয়বারের মত চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি জামায়াত সমর্থিত (স্বতন্ত্র) চশমা প্রতীকের প্রার্থী প্রভাষক সেলিম জাহাঙ্গীরকে হারিয়েছেন।

ঝাপা
বর্তমান চেয়ারম্যান নৌকা প্রতীকের প্রার্থী শামছুল হক মন্টু আবারও চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি একই দলের বিদ্রোহী প্রার্থী চশমা প্রতীকের স,ম আলাউদ্দীনকে হারিয়ে বিজয়ী হয়েছেন।

চালুয়াহাটি
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান চশমা প্রতীকের আব্দুল হামিদ বিএনপি সমর্থিত প্রার্থী মোটরসাইকেল প্রতীকের (স্বতন্ত্র) বজলুর রহমানকে পরাজিত করে নির্বাচিত হয়েছেন। চশমা প্রতীক পেয়েছে ৫৩৬২ এবং মোটরসাইকেল পেয়েছে ৫১৬৭।

শ্যামকুড়
এ ইউনিয়নে চেয়ারম্যান পদে চার প্রার্থী ছিলেন । প্রত্যাহারের নির্ধারিত দিনে তিন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলমগীর হোসেন আগেই বিনা প্রতিদ্ব›িদ্বতায় বিজয়ী হয়েছেন।

খানপুর
নৌকা প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ মিলনকে হারিয়ে জয়ী হয়েছেন একই দলের বিদ্রোহী প্রার্থী ঘোড়া প্রতীকের সিরাজুল ইসলাম। সিরাজুল ইসলাম পেয়েছেন ৬৫৬৩ ভোট এবং আবুর কালাম আজাদ মিলন পেয়েছেন ৪৫৩৪ ভোট।

নেহালপুর
নৌকা প্রতীকের প্রার্থী এম,এম ফারুক হুসাইন বিএনপি সমর্থিত বর্তমান চেয়ারম্যান আনারস প্রতীকের নজমুস সাদাত কে পরাজিত করে নির্বাচিত হয়েছেন। নৌকা পেয়েছে ৫৬২৯ এবং নাজমুস সাদত ৩৭১৮ ভোট।

কুলটিয়া
আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতিকের বর্তমান চেয়ারম্যান শেখর চন্দ্র রায় একই দলের বিদ্রোহী প্রার্থী আদিত্য মন্ডলকে হারিয়ে নির্বাচিত হয়েছেন। শেখর পেয়েছেন ৪৭৩৭ ভোট এবং আদিত্য পেয়েছেন ৩৩৩৮ ভোট।

দূর্বাডাঙ্গা
বর্তমান চেয়ারম্যান নৌকা প্রতীকের প্রার্থী গাজী মাযাহারুল আনোয়ার বিএনপি সমর্থিত (স্বতন্ত্র) আলতাফ হোসেনকে পরাজিত করে নির্বাচিত হয়েছেন। নৌকা প্রতীক পেয়েছেন ৫৯৯২ ভোট এবং আনারস প্রতীক পেয়েছেন ৫৭২৫ ভোট।

মনোহরপুর
বর্তমান চেয়ারম্যান মাস্টার মশিয়ুর রহমান বিএনপি সমর্থিত (স্বতন্ত্র) আক্তার ফারুক মিন্টুর কাছে পরাজিত হয়েছেন। আক্তার ফরুক মিন্টু আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৪৬৪৭ ভোট এবং নৌকার প্রার্থী পেয়েছেন ৩৩২৭ ভোট।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন