হোম অন্যান্যসারাদেশ ভূরুলিয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানের শপথ গ্রহণ

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি :

৫ম ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে নির্বাচিত সাতক্ষীরার শ্যামনগরের ১নং ভূরুলিয়া ইউনিয়ন কৃতি সন্তান সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ এ কে এম জাফরুল আলম বাবু সাতক্ষীরা জেলা প্রশাসকের বাস ভবন অফিসে গত ২ মার্চ বুধবার শপথ গ্রহণ করেছেন ।

৫ম ধাপে অনুষ্ঠিত শ্যামনগর উপজেলার ভূরুলিয়া, শ্যামনগর সদর ও ঈশ্বরীপুর ইউনিয়ন একত্রে ভোট হয়।কিন্তু গেজেট প্রকাশে বিলম্বিত হওয়ায় ভূরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান এর শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসক মহোদয় নির্বাচিত চেয়ারম্যান কে শপথ পাঠ করান।

এ সময় ডিডিএলজি মহোদয় ছাড়াও অফিসের অনান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উক্ত শপথ অনুষ্ঠানে চেয়ারম্যান বলেন, ছাত্র জীবন থেকে মানুষের কল্যানে কাজ করে আসছি। এবার সুযোগ হয়েছে একটি ফোরামে কাজ করার। আমি প্রথমে আমার ইউনিয়নের গুরুত্বপূর্ণ সমস্যা গুলো চিহ্নিত করে সেই সমস্যা সমাধান করবো।আমি ইউনিয়ন বাসীর কাছে সহযোগিতা চাই এবং সকলে মিলে এলাকার উন্নয়নে কাজ করতে চাই।

এ সময় নবনির্বাচিত মেম্বরগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শপথের পরে তাঁকে ফুলদিয়ে বরন করা হয়।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন