হোম আন্তর্জাতিক ভারতে অফলাইনেই করা যাবে টাকা লেনদেন!

আন্তর্জাতিক ডেস্ক :

প্রত্যন্ত এলাকায় মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ না থাকলেও ডিজিটাল প্রক্রিয়ায় টাকা-পয়সা লেনদেন সমস্যা হবে না। আগামী দিনে এমনই প্রযুক্তি নিয়ে আসতে যাচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (আরবিআই)।

শুক্রবার (৮ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বর্তমানে কাছে নগদ অর্থ না রেখে ডিজিটাল মাধ্যমে লেনদেনে বেশি নিরাপদ মনে করছেন অনেকে। কিন্তু এই পুরো প্রক্রিয়ার জন্য মোবাইলে ইন্টারনেট সংযোগ থাকা সবচেয়ে জরুরি। অনেক সময় প্রত্যন্ত এলাকায় মোবাইলে ইন্টারনেট সংযোগ না থাকলে এ সকল লেনদেন করতে বেশ সমস্যায় ভুগতে হয়।

ইন্টারনেট সংযোগের বাধার কারণে অনেক সময় মাঝপথেই আটকে যায় লেনদেন। আগামীতে ডিজিটাল মাধ্যমে অফলাইনেই টাকা-পয়সা লেনদেন করা গেলে দূর হবে এ সকল সমস্যা।

নতুন প্রযুক্তির ভুলত্রুটি খতিয়ে দেখতে গত বছরের সেপ্টেম্বর মাস থেকে চলতি বছরের জুন মাস পর্যন্ত তিন বার ‘ড্রাই রান’ চালিয়েছে আরবিআই। ওই সময়ের মধ্যে ২ লাখ ৪১ হাজার বার অফলাইনে টাকাপয়সা লেনদেন করা হয়েছে। লেনদেন হয়েছে মোট ১ কোটি ১৬ লাখ টাকা।

আর এ রিপোর্টকে যথেষ্ট আশাব্যঞ্জক বলছেন আরবিআই এর গভর্নর শক্তিকান্ত দাস।

কীভাবে এই পুরো প্রক্রিয়া চলবে, তা আগামীতে জানানো হবে। শুক্রবার বিবৃতিতে এ কথা জানিয়েছে শীর্ষ ব্যাঙ্ক।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন