হোম অন্যান্যসারাদেশ ফকিরহাট কেন্দ্রীয় কালী মন্দিরে প্রার্থণা অনুষ্ঠিত

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশের সুস্থতা কামনায় ফকিরহাট কেন্দ্রীয় কালী মন্দিরে প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় অত্র মন্দির প্রাঙ্গনে এই প্রার্থণা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন সভায় মন্দির কমিটির সভাপতি অধ্যাপক তাপস কুমার বিশ্বাস, সাধারন সম্পাদক প্রশান্ত মোদক বাবু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক প্রভাষক মনোতোষ রায় কেষ্ট, মন্দির কমিটির সহ-সভাপতি নির্মল কুমার দাশ, যুগ্ম সাধারন সম্পাদক বিধান চন্দ্র সাহা, গোপাল চন্দ্র সাহা, সাংগঠনিক সম্পাদক গোবিন্দ চন্দ্র কুন্ডু, কোষাধ্যক্ষ অশোক কুমার ঘোষ, হিন্দু, কৌদ্ধ, খ্রিষ্টান ঔক্য পরিষদের সভাপতি সহকারি অধ্যাপক মুরারী মোহন পাল, ফকিরহাট বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক উজ্জল কুমার ঘোষ, মন্দির কমিটির গোবিন্দ পাল, শ্যাম প্রসাদ ঘোষ, সুকুমার ঘোষ, বাপ্পি ঘোষ, মাধব চক্রবর্তীসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন