হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে জাতীয় ভোটার দিবস-২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (০২ মার্চ) সকাল ১০টায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার’ এই শ্লেগানকে সামনে তুলে ধরে র‌্যালি উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম। উপজেলা নির্বাচন কর্মকর্তা শেখ মাসুম বিল্লাহ এর পরিচালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসিল্যান্ড বিধান কান্তি হালদার, উপজেলা সাব রেজিষ্ট্রার আল মাহমুদ, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, ফরেষ্ট অফিসার নির্মল কুমার, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. আছাদুজ্জামান, জনস্বাস্থ্য বিভাগের উপ-সহকারি প্রকৌশলী আল-আমিন প্রমূখ।

এদিন ৩০জনকে স্মার্ট কার্ড প্রদান সহ ৩০জনকে নতুন ভোটার আবেদন গ্রহন করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন