ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট ব্রাহ্মণরাকদিয়া এলাকার একটি বাড়ী থেকে চুরি যাওয়া স্বর্ণের চেইন একদিন পর উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে একই এলাকার রাসেল শিকদার কুট্টি (৩০) নামের একজনকে আটক করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই প্রতাপ কুমার সিংহ মামলার সংক্ষিপ্ত বিবরনে জানান, গত ১৬ মার্চ দুপুর আড়াইটার দিকে উপজেলার ব্রাহ্মণরাকদিয়া গ্রামের আক্তারুজ্জামান মোড়লের ঘর থেকে আঁধা ভরি ওজনের একটি স্বর্ণের চেইন চুরি হয়ে যায়।
এ ব্যাপারে আক্তারুজ্জামান মোড়ল নিজ বাদী হয়ে মডেল থানায় একটি চুরি মামলা দায়ের করেন। যার নং-০৬, তারিখ- ১৭/০৩/২০২২ইং। মামলা দায়েরের পর এদিন সন্ধ্যা ৬টার দিকে বিশেষ এক অভিযান পরিচালনা করেন রাসেল শিকদার কুট্টির ঘর থেকে স্বর্ণের চেইনটি উদ্ধার করে পুলিশ। এসময় রাসেল শিকদারকে আটক করা হয়। আটককৃত রাসেল শিকদার ব্রাহ্মরাকদিয়া গ্রামের ইউনুস শিকদারের পুত্র।
