নিজস্ব প্রতিনিধি :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহ ইউনিয়নে দুস্থ্য ও অসহায় মানুষের মাঝে ভিজিএফ’র চাউল বিতরনের উদ্বোধন করা হয়েছে। বাঁশদহ ইউনিয়ন পরিষদের আয়োজনে বুধবার বেলা সাড়ে ১১টায় ইউনিয়ন পরিষদ চত্বরে ভিজিএফ’র চাউল বিতরনের উদ্বোধন করেন, প্রধান অতিথি সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বাঁশদহ ইউপি চেয়ারম্যান মাষ্টার মফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, বাঁশদহ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান গওছল আযম মনি, ইউপি সদস্য খোরশেদ আলম রিপন, মফিজুল ইসলাম, মোশারফ হোসেন, জাহাঙ্গীর আলম, আহসান উদ্দিন, মহিলা ইউপি সদস্য রাশিদা খাতুন, রাজিয়া সুলতানা, সাবিনা ইয়াসমিন প্রমুখ।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাঁশদহ ইউনিয়নে ৯৭০ জন দূঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফ’র প্রত্যেক পরিবারকে ১০ কেজি হারে মোট ৯ মেট্রিক টন (৭০০ কেজি) ভিজিএফ’র চাউল বিতরণ করা হবে।
