শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:
শ্যামনগর উপজেলার পদ্মাপুকুর ইউনিয়ন আওয়ামী যুবলীগ ও শ্রমিকলীগের আয়োজনে জাতির পিতা বঙ্গবুন্ধ শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী পালন করা হয়েছে। ১৫ই আগষ্ট (সোমবার) বিকাল ৫ টায় পাখিমারা খেয়াঘাট সংলগ্ন স্থানে জাতির পিতা বঙ্গবুন্ধ শেখ মুজিবুর রহমানের স্মৃতিস্তম্ভে পুষ্পাঞ্জলী অর্পণ করে দোয়া ও আলোচনা সভার কার্যক্রম শুরু হয়।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ পদ্মপুকুর ইউনিয়নের সংগ্রামী সভাপতি জি এম শফিকুল ইসলাম (শফি )এর সভাপতিতে উক্ত আনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পদ্মাপুকুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শওকাত হোসেন গাজী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য আবুল কাশেম,পাখিমারা আমিনিয়া দাখিল মাদ্রাসার সুপার রেজাউল করিম, পাখিমারা হাফিজিয়া মাদ্রাসা হুজুর হাফেজ আব্দুল হাকিম,নওয়াবেকী মাদ্রাসার শিক্ষক মহতারাম বিল্লাহ , মাওলানা বিল্লাল হোসেন সহ সজন ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলন। সমগ্র আনুষ্টানটি সঞ্চালনা করেন পদ্মাপুকুর ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সভাপতি আল মামুন।
