হোম অন্যান্যসারাদেশ পত্রদূতের সম্পাদক মন্ডলীর সভাপতি আনিসুর রহিমের ৬৬ তম জন্মদিন পালিত

সংকল্প ডেস্ক :

দৈনিক পত্রদূতের উপদেষ্টা সম্পাদক জেলা নাগরিক কমিটির আহবায়ক ও শিক্ষাবিদ অধ্যাপক আনিসুর রহিমের ৬৬তম জন্মদিন পালিত হয়েছে। রবিবার রাতে দৈনিক পত্রদূত অফিসে ঘরোয়া আয়োজনে  কেক কেটে তার জন্মদিন পালন করা  হয়।

এসময় উপস্থিত ছিলেন, পত্রদূতের উপদেষ্টা সম্পাদক আবুল কালাম আজাদ, সংকল্প নিউজের সম্পাদক ও আরটিভির জেলা প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তী, সাপ্তাহিক সূর্যের আলোর সম্পাদক ওয়ারেশ খান চৌধুরী, সংকল্প নিউজের উপ-সম্পাদক কল্যাণের জেলা প্রতিনিধি কাজী শওকত হোসেন ময়না বিডি নিউজ ও দেশটিভির শরীফুল্লাহ কায়সার সুমন, চ্যানেল টোয়েন্টি ফোরের আমিনা বিলকিস ময়না, , পত্রদূতের ভারপ্রাপ্ত সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, পত্রদূতের আসাদুজ্জামান সরদার, সংকল্পের মামুন রেজা, অগ্র বিসর্গ, আরিব আফনান প্রমুখ।

এসময় জনপ্রিয় নিউজ পোটাল সংকল্প নিউজের পক্ষ থেকে অধ্যাপক আনিসুর রহিমকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অধ্যাপক আনিসুর উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতাজ্ঞতা জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন