নড়াইল অফিস :
নড়াইলে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির পূর্ণদিবস কর্মবিরতি অব্যাহত রয়েছে। পদ- পদবি বদল ও বেতন গ্রেড উন্নীতকরনের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি নড়াইল জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার থেকে লাগাতার এ কর্মবিরতি পালিত হচ্ছে। সকালে অফিসে এসে সকলে হাজিরা খাতায় সই করে দাপ্তরিক কোন কাজ না করে ৯টা থেকে ৫টা পর্যন্ত জেলা প্রশাসন কার্যালয় চত্বরে অবস্থান করছে।
আন্দোলনরত কালেক্টরেট সহকারীরা জানায়, সরকারের উন্নয়ন সহযোগি হিসেবে কালেক্টরেট কর্মচারিরা দিনরাত নিরলস প্ররিশ্রম করলেও তাদের ন্যায্য প্রাপ্তি নিয়ে বরাবরই বঞ্চনার শিকার। কালেক্টরেট সহকারীরদের পদবি বদল ও বেতন গ্রেড উন্নীতকরন তাদের প্রানের দাবি। যৌক্তিক এ দাবি আদায়ে বিগত দুই যুগ ধরে আন্দোলন চালিয়ে আসা হলেও কতৃপক্ষের আশ্বাসবানী ছাড়া ভাগ্যে কিছুই জেটোনি। তাইতো এবার আর কোন আশ্বাস নয় তারা নিজেদের ন্যায্য দাবির বাস্তবায়ন চান। এ লক্ষ্যে এবার কেন্দ্রীয় কালেক্টরেট সহকারী সমিতি লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছে। সাপ্তাহিক ও সরকারি ছুটি ব্যতিত আগামী ২৪মার্চ পর্যন্ত কর্মবিরতি পালিত হবে।
