হোম অন্যান্যসারাদেশ নড়াইলে ফেনসিডিল ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড

নড়াইল অফিস :

নড়াইলে মাদক মামলায় আরিফুর রহমান ভ‚ইয়া নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ১ লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। আসামী পলাতক রয়েছে।

বুধবার (০২ মার্চ) দুপরে নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ আদেশ দেন।

দন্ডপ্রাপ্ত আরিফুর রহমান ভুইয়া নারায়নগঞ্জ জেলার রূপসী বাগবাড়ি গিয়াসউদ্দিন ভ‚ইয়ার ছেলে।রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না।

মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ৩ আগষ্ট মধুমতির কালনা ঘাট লোহাগড়া থানার চরকালনা বটতলায় ঢাকা মেট্রো-গ-১৪-৭৫৮০ নম্বরের প্রাইভেট কার তল্লাশি করলে একজন পালিয়ে যায়। পরে গাড়িতে থাকা আরিফুর রহমান ভ‚ইয়ার দেহ ও গাড়ি তল্লাশি করে নানাভাবে রাখা কয়েকটি পাত্র থেকে ১৩ কেজি ২’শ গ্রাম তরল ফেনসিডিল উদ্ধার করে।

এ ব্যাপারে এস আই আবুজার গিফারী বাদি হয়ে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। মামলা নং-৪/২০১২

মামলায় দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় মঙ্গলবার তার অনুপস্থিতে এ রায় দেন বিচারক।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন