হোম অন্যান্যসারাদেশ নড়াইলের লোহাগড়ায় বাড়িঘর, দোকান ভাংচুর ও অগ্নিসংযোগ এলাকা পরিদর্শনে বিএনপির কেন্দ্রীয় নেতারা

নড়াইল অফিস :

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া সাহাপাড়া এলাকায় ফেসবুকে মহানবীকে (সাঃ) নিয়ে বিরুপ মন্তব্যের জের ধরে হামলা ভাংচুরে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নেতারা।

শনিবার (২৩ জুলাই) দুপুরে দিঘলিয়া বাজারের ক্ষতিগ্রস্থ দোকান, সাহা পাড়ার বাড়িঘর ও মন্দির পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের সাথে কথা বলেন । এরং আর্থিক সহায়তা প্রদান করেন।

এ সময় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নিতায় রায় চৌধুরী , সংসদ সদস্য রুমিন ফারহানা, বিএনপির সাংগাঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ ইসলাম অমিত, সহ সাংগাঠনিক সম্পাদক জয়ন্ত কুমার পোদ্দার, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক অমলিন্দ অপু , নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গির আলম, সাধারন সম্পাদক মো: মনিরুল ইসলামসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

রুমিন ফারহানা তার বক্তব্যে বলেন, সরকার নিজেরা এই ঘটনা ঘটিয়ে বিরোধী দলের উপর দায় চাপিয়ে অজ্ঞাতনামা আড়াইশো জনের নামে মামলা করে হয়রানি করা পায়তারা করছে।

নিতাই রায়চৌধুরী বলেন সারা দেশব্যাপী সংখ্যালঘুদের উপর হামলার বিচার না হওয়ায় এ ধরনের ঘটনা ক্রমেই বেড়ে চলেছে।অপরাধীদের বিচার করলে এই ঘটনা ঘটত না।

এসময় দলের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবার ও মন্দির, ব্যাবসা প্রতিষ্ঠানে আর্থিক সহযোগিতা প্রদান করেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন