নড়াইল অফিস :
নড়াইলের কালিয়া উপজেলার চাঁন্দেরচর এলাকায় নসিমন উল্টে ড্রাইভার মো: ইকবাল মোল্ল্যা(৩৫), এর মৃত্যু হয়েছে। ১৫ ফেব্রুয়ারি সোমবার সকাল ১০ টার দিকে এ দূর্ঘটনা ঘটে । নিহত ইকবাল, নড়াইল জেলার নড়াগাতি থানাধীন চান্দেরচর গ্রামের সাহেব মোল্যার ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়,সকাল ১০ টার দিকে ইকবাল চাঁন্দের চর থেকে নসিমনে যাত্রী ও মালামাল নিয়ে মহাজন বাজারের উদ্দেশ্যে যাত্রা করে। একই এলাকার কাঠাদুর নামক স্থানে ব্রিজে উঠতে যেয়ে নসিমন উল্টে খালে পড়ে যায়।
এ সময় স্থানীয় লোকজন ও যাত্রীদের সহযোগিতায় ইকবাল মোল্লা কে উদ্ধার করে, লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক ডা: মো: রেজয়ান তাকে মৃত ঘোষণা করেন। উক্ত নসিমনে থাকা কোনো যাত্রীর তেমন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছেঅ।
ইকবালের এই অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
