হোম অন্যান্যসারাদেশ নারীর প্রতি সহিংসতারোধ বিষয়ক কর্মশালা

নড়াইল অফিস :

নড়াইলের লোহাগড়ায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক কর্মশালা হয়েছে। ওয়াসিস ইয়থ এর আয়োজনে বাংলাদেশ পুলিশ ও কম্পিউটার স্কুলের সহযোগিতায় গতকাল শনিবার সকালে লোহাগড়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মিলনায়তনে ওই কর্মশালা হয়।

‘তরুণেরা হলে সোচ্চার, নারীর প্রতি সহিংসতা হবে না আর’ শীর্ষক প্রতিপাদ্য সামনে নিয়ে কর্মশালায় সভাপতি করেন, লোহাগড়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয়র প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান।

ওয়াসিস ইয়থের সভাপতি মো. ইকরামুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন নড়াইলের অতিরিক্তি পুলিশ সুপার (সদর সার্কেল) তানজিলা সিদ্দিকা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন ও সাধারণ সম্পাদক সৈয়দ মশিয়ূর রহমান, সহকারী অধ্যাপক বেলাল সানি, ওয়াসিস ইয়থের সাধারণ সম্পাদক সাকিব হাসান প্রমুখ।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন