হোম আন্তর্জাতিক নাইজেরিয়ায় বিশ্ববিদ্যালয়ে ঢুকে ৬ কর্মচারীসহ শিশু অপহরণ

আন্তর্জাতিক ডেস্ক :

নাইজেরিয়ার রাজধানী আবুজার একটি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী এবং তাদের সন্তানদের অপহরণ করা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বরাতে আল জাজিরা জানায়, মঙ্গলবার আবুজা বিশ্ববদ্যালয়ের অন্তত ৬ জনকে অপহরণ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় তাদের ফেসবুক পেজে জানিয়েছে, অপহরণকারীরা সকালে বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের বাসস্থানে হামলা চালায়। পরে চার জন কর্মচারী ও তাদের সন্তানদের অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে বলে আমরা জেনেছি।

এদিকে নাইজেরিয়া পুলিশের মুখপাত্র জোসেফাইন আদে জানান, অপহৃতদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।চার মাস আগে নাইজেরিয়ার কেব্বি রাজ্যের প্রত্যন্ত শহর বিরনিন ইয়াউরির একটি সরকারি কলেজ থেকে শিক্ষার্থী ও শিক্ষককে অপহরণের ঘটনা ঘটে।

অন্তত ৮০ জন শিক্ষার্থী এবং পাঁচজন শিক্ষককে অপহরণ করে বন্দুকধারীরা। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা জানায়, এক পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করে ওই বন্দুকধারীরা।

অপহৃত শিক্ষার্থীদের মধ্যে বেশিরভাগই ছাত্রী। আল জাজিরা জানায়, বৃহস্পতিবার (১৭ জুন) নাইজেরিয়ার কেব্বি রাজ্যের প্রত্যন্ত শহর বিরনিন ইয়াউরির একটি সরকারি কলেজ থেকে এসব শিক্ষার্থী ও শিক্ষককে অপহরণ করা হয়।

উসমান আলিয়ু নামে এক স্কুলশিক্ষক আল জাজিরাকে জানান, বন্দুকধারীরা কমপক্ষে ৮০ শিক্ষার্থীকে অপহরণ করেছে। তারা এক পুলিশ সদস্যকে হত্যা করে স্কুলের গেট ভেঙে সোজা ক্লাসরুমে ঢুকে যায়।

আফ্রিকার উত্তর পশ্চিমাঞ্চলের এই দেশে গ্রামাঞ্চলে স্কুলে আক্রমণ এবং অপহরণ সাধারণ ঘটনা। তবে রাজধানী শহরের বড় একটি শিক্ষা প্রতিষ্ঠানে হামলা এবং অপহরণ আগে কখনো ঘটেনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন