হোম ফিচার ঝিনাইদহে জাতীয় যুব দিবস পালিত

ঝিনাইদহ অফিস :

‘দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আজ সকালে যুব ভবনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে স্থানীয় সংসদ সদস্য আব্দুল হাই, জেলা প্রশাসক মজিবর রহমানসহ যুব নেতারা বক্তব্য রাখেন।

এসময় বক্তারা, মুক্তিযুদ্ধের আদর্শকে বুকে লালন করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে যুবদের এগিয়ে আসার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে যুব সংগঠক ও আত্মকর্মীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। শেষে ৮ জন যুবকের মাঝে যুব ঋণের ৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন