হোম জাতীয় ঘূর্ণিঝড়ে জন্ম নেয়া শিশু সিত্রাংয়ের বাসায় জেলা প্রশাসক

জাতীয় ডেস্ক :

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রবল তাণ্ডবে জন্ম নেয়া জান্নাতুল ফেরদৌস সিত্রাংয়ের বাড়িতে গেলেন নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।

এ সময় তিনি খাদ্য, নগদ অর্থ ও উপহার সামগ্রী পরিবারের হাতে তুলে দেন। পাশাপাশি সে যতদিন বেঁচে থাকবে তার খোঁজখবর নেবেন বলেও আশ্বাস দেন জেলা প্রশাসক।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১০টার দিকে হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের চতলার ঘাট এলাকায় ওই শিশুর বাড়িতে পৌঁছান তিনি।

জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানকে পাশে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সিত্রাংয়ের পরিবার ও আশপাশের মানুষজন।

সিত্রাংয়ের মা ফারজানা আক্তার বলেন, জেলা প্রশাসক আমাদের বাড়িতে আসবেন তা স্বপ্নেও ভাবিনি। আমার মেয়ের পাশে দাঁড়িয়েছেন। নগদ টাকা, উপহার ও খাদ্য দিয়েছেন। আমরা সবাই কৃতজ্ঞ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন